টুকরো খবর

ক্যাটরিনা কাইফ
চুমু খেয়েছেন ক্যাটরিনা কাইফ। তা তিনি খেতেই পারেন। সেটা এমন ঘটা করে জানানোর কী আছে? আছে, কারণ কোনো নায়ক নয়, ক্যাটরিনা যে চুমুটা খেয়েছেন সহঅভিনেত্রীকে! সম্প্রতি এক অনুষ্ঠানে সোনম কাপুরের গালে চুমু খেয়ে বসেন ক্যাট। এমন চুমুর জন্য সোনম একেবারে প্রস্তুত ছিলেন না, সেটা তাঁর অভিব্যক্তি দেখেই বোঝা যায়।

হৃতিক রোশন
কঙ্গনা রনৌতের সঙ্গে প্রেমটাই তবে হৃতিক রোশন–এর সংসার ভাঙার কারণ? দায়টা তাহলে অহেতুকই সুজানের ওপর চাপাচ্ছিল সংবাদমাধ্যম। সম্প্রতি কঙ্গনার কথা থেকেই নাকি এমনটা আঁচ করা গেছে। হৃতিক অবশ্য টুইট করে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

রাহুল সিং
উইলিয়াম শেক্সপিয়ার ভারতীয় ছিলেন! অভিনেতা রাহুল সিংয়ের দাবি তেমনটাই। শেক্সপিয়ারের নাটকের ভক্ত রাহুল মনে করেন, তাঁর গল্প বলার ধরনটা বলিউডের সঙ্গে অনেকটা মিলে যায়। রাহুল বলেছেন, ‘আমার মনে হয় তাঁর ব্রিটিশ মাথাটার ভেতরে একটা ভারতীয় মস্তিষ্ক ছিল।’

কলিন ফেরেল
বাহ বেশ। সংযম বটে! ২০১০ সালে পোশিল অভিনেত্রী ও গায়িকা অ্যালিসিয়া সুরাসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় কলিন ফেরেল–এর। আইরিশ এই অভিনেতার দাবি, গত চার বছরে কারও সঙ্গেই অভিসারে যাননি তিনি। গোল্ডেন গ্লোবজয়ী এই অভিনেতা বলেছেন, ‘ওহ, চার বছর ধরে কোনো প্রেমট্রেম করিনি। আসলে কাজ, সন্তানদের সামলানো, নিজের জীবন মিলিয়েই ব্যাপারটা হয়ে ওঠেনি। যদিও জানি সত্যিটা অনেকেই বিশ্বাস করবে না।

ব্লেক লাইভলি
নেশায় আক্রান্ত ব্লেক লাইভলি! না, চমকে যাবেন না। এ নেশা অন্য নেশা। এ নেশা মাতৃত্বের নেশা। ২৭ বছর বয়সী হলিউড তারকা গত ডিসেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন। একটু একটু করে চোখের সামনে বেড়ে উঠছে তাঁর সন্তান। আর এই স্বর্গীয় অনুভূতিটাকে তিনি তুলনা করেছেন অনেকটা নেশাগ্রস্ত মানুষের সঙ্গে, অবশ্যই ইতিবাচক অর্থে।