টুকরো খবর
আজ প্রাচ্যনাটের ‘চম্পাবতী’
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে পাঁচটায় দেখানো হবে নাটক চন্দ্রাবতী। পল্লিকবি জসীমউদ্দীনের বেদের মেয়ে অবলম্বনে সৈয়দ শামসুল হক লিখেছিলেন চন্দ্রাবতী। প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৩১তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে নাটকটি মঞ্চায়ন করবে। নির্দেশনা দিয়েছেন রন্তিক বিপু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক।
এক নাটকে সৈয়দ হকের তিন সৃষ্টি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে নাটক বহ্নি বিসর্জন ব-দ্বীপ। সৈয়দ শামসুল হকের কাব্যনাটক নূরলদীনের সারাজীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় ও উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আহমেদুল কবির। বিভাগের আয়োজনে নাটকটির উদ্বোধন হয়েছে গতকাল বুধবার। আগামীকাল শুক্রবার হবে সমাপনী প্রদর্শনী।