টুকরো খবর
লা গ্যালারিতে আজ সংগীত উৎসব
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে রয়েছে সংগীত উৎসব। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় একক ও দলীয় সংগীতের পাশাপাশি থাকবে পিয়ানো, গিটার ও বাঁশি পরিবেশনা।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ফ্রান্সে নিয়মিত আয়োজন করা হয় উন্মুক্ত সংগীত উৎসব ফেঁত-দো-লা-মিউজিক। এরই অংশ হিসেবে সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে ঢাকায়।
দেশের অনলাইনে বিদেশি আইকনদের গান!
জাস্টিন বিবার, ব্রায়ান অ্যাডামস ও এ আর রাহমানের গান যুক্ত করেছে দেশের অন্যতম বৃহৎ মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক। স্থানীয় ও অন্য আন্তর্জাতিক শিল্পীদের মতো এ তিন শিল্পীর জনপ্রিয় সব গান এখন থেকে শোনা যাবে এ মিউজিক প্ল্যাটফর্মে।
জাস্টিন বিবার, ব্রায়ান অ্যাডামস ও এ আর রাহমান বিশ্বজুড়েই নন্দিত। বিশ্বজুড়ে তাঁদের রয়েছে কোটি কোটি ভক্ত-অনুসারী। ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীদের কাছে এ শিল্পীদের গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।