টুকরো খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেরা রন্ধনশিল্পী ২০১৭’
এটিএন বাংলায় শুরু হচ্ছে ‘সেরা রন্ধনশিল্পী-২০১৭’। আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেখানো হবে ধারণকৃত প্রতিযোগিতার প্রথম পর্ব।
নাট্যকর্মীদের সহায়তায় ‘রাঢ়াঙ’
গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে নাট্যশিল্পীদের চিকিত্সা সহায়তার জন্য দেখানো হবে আরণ্যকের নাটক রাঢ়াঙ, আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
নকশীকাঁথার গান
দেশ টিভির সরাসরি গানের অনুষ্ঠানে ক্লোজআপ কলের গান–এ আজ থাকছে লোকগানের দল ‘নকশীকাঁথা’। রাত ১১টা ৪৫ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। ফোনে দলটির সঙ্গে কথা বলে গানের জন্য অনুরোধ করা যাবে।