টুটুলের রেস্টুরেন্টে বিশ্বকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার তারকারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রায় প্রতি রাতেই শুটিং শেষে জড়ো হন ফায়ার অন আইস রেস্টুরেন্টে। এস আই টুটুলের এই খাবারের দোকানটি উত্তরার ১ নম্বর সেক্টরে। জানা গেছে, বেশির ভাগ শুটিং বাড়িই উত্তরায়। ঈদের আগে এখন কাজের প্রচণ্ড চাপ। সব নাটকের কাজ শেষ হতে একটু রাত হয়ে যায়। বাসায় ফিরে হয়তো খেলাটা আর দেখাই যাবে না। তখন তারকারা এসে জড়ো হন ফায়ার অন আইস রেস্টুরেন্টে। এখানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। অভিনয়শিল্পী তানিয়া আহমেদ বলেন, ‘এখানে একসঙ্গে বসে খেলা দেখার মজাই আলাদা। অন্য দলের সমর্থকদের কোণঠাসা করে রাখার আনন্দ উপভোগ করছি।’