টুটুলের সুরে বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিত্
কুমার বিশ্বজিত্

কুমার বিশ্বজিৎ ও এস আই টুটুল দুজনই জনপ্রিয় সংগীতশিল্পী। এবারই প্রথম তাঁরা একসঙ্গে কাজ করছেন। কুমার বিশ্বজিতের নতুন অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন টুটুল। গান লেখার পাশাপাশি এখন হচ্ছে সুর করার কাজ। ঈদের পর গানগুলোতে কণ্ঠ দেবেন কুমার বিশ্বজিৎ।
এটি কুমার বিশ্বজিতের কত নম্বর অ্যালবাম? শিল্পী বললেন, ‘কখনো গোনা হয়নি। সম্ভবত ২৮ নম্বর হবে। আসলে সব সময় আমি গানের দিকেই বেশি জোর দিয়েছি।’
এস আই টুটুলের সঙ্গে কুমার বিশ্বজিতের পরিচয়টা অনেক দিনের। দুজন দুজনের গানকে যথেষ্ট গুরুত্ব দেন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘টুটুলের গানের সুর করার ধরনটা আমার খুব ভালো লাগে।’

এস আই টুটুল
এস আই টুটুল

অ্যালবামের গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, লিটন অধিকারী রিন্টু, ডা. গোলাম মোস্তফা, কবির বকুল, নীল প্রমুখ।
এস আই টুটুল বলেন, ‘আমি তো অনেকের কাজই করেছি, কিন্তু ওঁনাদের (কুমার বিশ্বজিৎ) প্রজন্মের কারও পুরো অ্যালবামের কাজ করা হয়নি। এবার সেই সুযোগটা পেয়েছি। সেদিক থেকে আমি খুব রোমাঞ্চিত।’
অ্যালবামটি বের হবে আগামী বছর ভালোবাসা দিবসে। আর বের করবে সিডি চয়েস।