টেইলর ও মিরান্ডার পুরস্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে দি অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হলো গত শনিবার। কান্ট্রি গান করেন এমন তরুণীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার এই আসরে ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ পেলেন টেইলর সুইফট। স্পিক নাউ অ্যালবামের জন্য এই পুরস্কার পেলেন তিনি। আর দ্য হাউস দ্যাট বিল্ট মি অ্যালবামের জন্য মিরান্ডা ল্যাম্বার্ট বাড়ি নিয়ে গেলেন চার বিভাগের চারটি পুরস্কার। টেইলর অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রোতাদের ভোটে। এই একটি বিভাগেই শ্রোতারা বিচারকের আসনে বসতে পারেন। পুরস্কারের অন্যান্য বিভাগের সেরা নির্বাচনের দায়িত্বে থাকেন দি অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডের সদস্য ও সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিরা। শ্রোতাদের পছন্দের তালিকায় সবার ওপরে নাম থাকায় আনন্দে ভাসছেন টেইলর। বললেন, ‘এই প্রথম এ রকম একটি পুরস্কার পেলাম।’ ওয়েবসাইট।