টেইলর সুইফটের পরামর্শ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গায়িকা টেইলর সুইফটের পরামর্শ হলো, ‘কোনো পুরুষকে জীবনের সবকিছু ভাবা ঠিক নয়।’ বন্ধুবান্ধব ও পরিবারকে অবহেলা করে সঙ্গীকে নিজের ভুবন বানিয়ে না বসতেই পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি কনোর কেনেডির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের উপলব্ধি থেকেই সুইফট এ পরামর্শ দিয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিমেল ফার্স্ট।‘টুইস্ট’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে টেইলর সুইফট বলেন, ‘পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে আমার পরামর্শ হলো, তাদের কতখানি গুরুত্ব দিতে হবে সেটি বুঝতে পারা। পুরুষসঙ্গী জীবনের অংশ হতে পারে, কিন্তু কখনই তাকে পুরোটা জীবন ভাবা ঠিক নয়। তারা নারীর ভুবনে আসতে পারে, কিন্তু তাকেই ভুবন ভেবে বসাটা ঠিক হবে না।’টেইলর সুইফট আরও বলেন, নিজেকে জানা, আত্মনির্ভরশীলতা ও শক্ত মানসিকতা সঠিক সঙ্গীর খোঁজ দিতে পারে। কোনো ছেলের জন্য নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করা এবং তার জন্য বন্ধুবান্ধব ও পরিবারকে অবহেলা করা ঠিক নয়। সম্পর্কে জড়ানোর আগে নিজের বাইরের গুণগুলো বিকশিত করা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন ২২ বছর বয়সী পপতারকা টেইলর সুইফট। নিজে সব সময় ভালো থাকবেন ও মন থেকে যাঁকে ভালোবাসতে পারবেন, তাঁকে ভবিষ্যতের সঙ্গী নির্বাচন করবেন বলেও জানান তিনি। পপতারকা টেইলর সুইফট গত ২২ বছরে অনেকেরই প্রেমে পড়েছেন, অথবা অনেকেই তাঁর প্রেমে পড়েছেন। তাঁর জীবনে একে একে এসেছেন জন মায়ার, জো জোনাস ও টেইলর লটনার। সর্বশেষ তাঁর ছাড়াছাড়ি হয়েছে কনোর কেনেডির সঙ্গে।