টেইলরের বাড়ি দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা তাঁকে দেন ভালো কাজের অনুপ্রেরণা ও বুকভরা ভালোবাসা। আর টেইলর তাঁর মা-বাবাকে দিলেন বাড়ি! না, ভাববেন না বাড়ি দিয়েই খালাস কান্ট্রি গানের শিল্পী টেইলর সুইফট, ভালোবাসা তো আছেই। ছুটিছাটায় মা-বাবাকে নিরিবিলি পরিবেশে, আরও কাছ থেকে পাওয়ার জন্যই নাকি টেইলরের এই উপহার। ২১ বছর বয়সী এই তারকা বাড়িটি কিনেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে। ১৯২০ সালে নির্মিত পাঁচ হাজার বর্গফুটের বাড়িটিতে আছে তিনটি শয়নকক্ষ, ব্লু স্টোনের স্নানঘাট, বিশাল ফায়ারপ্লেস আর বিশাল একটা খোলা মাঠ। বাড়িটি কিনতে টেইলর গুনে দিয়েছেন ১৫ লাখ ডলার। মা স্কট ও বাবা আন্দ্রে মেয়ের কাছ থেকে এমন উপহার পেয়ে যারপরনাই খুশি। ওয়েবসাইট।