টেকো শিল্পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় চুল গজাতে কত দিন লাগে? কিংবা চুল কোমরের ওপর নামতে অপেক্ষা করতে হয় কত মাস? শিল্পা শেঠি হয়তো উত্তর দেবেন, এই তো, মাত্র কয়েক ঘণ্টা! এ ধরনের উত্তর শিল্পা দিতেই পারেন! কারণ, তিনি নিজেই সাক্ষী টেকো মাথায় মাত্র কয়েক ঘণ্টায় চুল গজায়। আসলে এমনটা হয়েছে দ্য ডিজায়ার ছবিতে অভিনয় করতে গিয়ে। শিল্পা বললেন, ‘চুল ঠিকই ছিল, শুধু মাথাজুড়ে নকল টাক লাগিয়ে নিয়েছিলাম। ছবিতে মোটে তিন ঘণ্টার জন্য টেকো হয়ে থাকতে হয়েছিল আমাকে। ছবিটি তৈরি হয়ে গেছে। এখন অনেকগুলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। আর কদিন আগেই বোস্টন চলচ্চিত্র উৎসবে ছবিটি জিতে নিয়েছে বেস্ট ন্যারেটিভ ফিল্মের মর্যাদা।’ উল্লেখ্য, আর শরৎ পরিচালিত দ্য ডিজায়ার ছবিতে ভারত ও চীনের অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। এতে শিল্পার সঙ্গে ছিলেন জিয়া ইয়ু, অনুপম খের ও জয়া প্রদার মতো তারকারা। ওয়েবসাইট।