টেনিস থেকে চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবার বলিউডের ছবিতে অভিনয় করবেন। আর এ কথা লিয়েন্ডার নিজেই জানিয়েছেন। দুটি হিন্দি ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে নির্মাতাদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। দুটি ছবিতেই তিনি অভিনয় করবেন নায়কের ভূমিকায়। চলচ্চিত্রে কাজ শুরু করলেও লিয়েন্ডার এখনই টেনিস থেকে অবসর নিচ্ছেন না।লিয়েন্ডার বলেছেন, ‘আমি কলকাতার ছেলে। চলচ্চিত্র দেখতে ভালোবাসি। অমিতাভের ছবি আমাকে মুগ্ধ করে।’ তাঁর ছবি দুটির ব্যাপারে জানালেন, দুটি ছবির গল্পই হবে সাধারণের জীবন নিয়ে। একটির নাম রাজধানী এক্সপ্রেস। পরিচালক অশোক কোহলি। অন্য ছবিটির নাম জানা যায়নি।