টেলরের গয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের পয়লা ভাগে পৃথিবী ছেড়ে চলে গেছেন কিংবদন্তিতুল্য অভিনয়শিল্পী এলিজাবেথ টেলর। ৭৯ বছরের জীবনে নিজেকে সব সময় বর্ণিল রাখার চেষ্টা করেছেন এই শিল্পী। অনেকেরই জানা, গয়না, কাপড়-চোপড় ও প্রসাধনের প্রতি বিশেষ দুর্বলতা ছিল তাঁর। সংগ্রহে ছিল মূল্যবান কিছু রত্ন। এর মধ্যে আছে বেশ কিছু হীরাও। আর এই গয়না ও পোশাকগুলোই এবার বেশ কয়েকটি দেশে প্রদর্শিত হবে। ক্রিস্টিস অকশন হাউস নামের একটি প্রতিষ্ঠান এর আয়োজক। প্রদর্শনীর পাশাপাশি নিলামেও তোলা হবে টেলরের ব্যবহূত জিনিসগুলো। তিন মাসের এই প্রদর্শনী শুরু হবে সেপ্টেম্বর মাসে। মস্কো, লন্ডন ও দুবাই ঘুরে তা গিয়ে শেষ হবে নিউইয়র্কে। সেখানেই হবে নিলাম। নিলাম থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে দি এলিজাবেথ টেলর এইডস ফাউন্ডেশনের হাতে। ওয়েবসাইট।