টেলরের ভূমিকায় কেট উইন্সলেট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেলরের ভূমিকায় অবতীর্ণ হলেন টাইটানিক ছবির অভিনেত্রী কেট উইন্সলেট। তবে সেটি কোনো চলচ্চিত্রে নয়। এটি একটি ম্যাগাজিনের ফটোসেশন। মিড ডে মেইলের খবরে জানা গেছে, ম্যাগাজিনটির একটি বিশেষ সংখ্যার ধারাবাহিক ফটোসেশন কেট নিজের ছবিগুলো তোলার ক্ষেত্রে এলিজাবেথ টেলরকে অনুসরণ করেন। কেট উইন্সলেট বলেন, ‘আমার অভিনয়-জীবনে এলিজাবেথ টেলরের ভূমিকা অনেক। অভিনয় এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি তাঁকে সব সময় অনুকরণ করি। তাঁর জীবন-দর্শন আমাকে বেশ প্রভাবিত করে।’উল্লেখ্য, এ বছরের মার্চে হলিউডের প্রখ্যাত এ অভিনেত্রী এলিজাবেথ টেলর মৃৃত্যুবরণ করেন।