টেলিছবিটা 'এত্তগুলা ভালো' হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহজাবিন
মেহজাবিন

মেহজাবিন। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় হয়েছিলেন চ্যাম্পিয়ন। এরপর টিভিনাটকে অভিনয় করছেন নিয়মিত। কাল ভালোবাসা দিবসে প্রচারিত হবে তাঁর অভিনীত টেলিছবি ভালোবাসা ১০১। টেলিছবিটি তৈরি করছে এয়ারটেল। আজ পয়লা বসন্তেও তিনি থাকবেন দারুণ ব্যস্ত।
ভালোবাসা ১০১...
রেদওয়ান রনির লেখা আর পরিচালনা, টেলিছবিটা মজার না হয়ে উপায় নেই। কাজ করতে গিয়েও বুঝেছি, টেলিছবিটা ‘এত্তগুলা ভালো’ হয়েছে!
নাটকের গল্প...
একটা ছেলে আর একটা মেয়ে, তাদের ফেসবুকে পরিচয় হয়। মেয়েটা থাকে চট্টগ্রামে, ছেলেটা ঢাকায়। একসময় ছেলেটা তাঁর বন্ধুদের নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হয়, মেয়েটাও তাঁর বন্ধুদের নিয়ে ঢাকা যেতে থাকে। প্লিজ, বাকিটা টিভিতে দেখবেন।
শুটিংয়ের মজা...
দারুণ মজা করেছি। প্রায় পুরোটাই আউটডোর শুটিং ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে আমরা শুটিং করেছি।
‘এত্তগুলা’ প্রসঙ্গে...
এটা আমার একটা ফেসবুক স্ট্যাটাস ছিল। কেন সবাই হঠাৎ এটা নিয়ে কথা বলা শুরু করল আমি নিজেও জানি না। আমার অজান্তেই কথাটা ছড়িয়ে গেছে। ‘এত্তগুলা’ বলতে গিয়ে মানুষ এখন আমার কথা মনে করে, ভালোই লাগে!
ভালোবাসা দিবসের ব্যস্ততা...
সকালে তেমন কোনো কাজ নেই। আমার নাটকগুলো দেখব। টেলিছবিটার প্রিমিয়ার হবে, সেটার উত্তেজনা তো আছেই। এসব মিলিয়েই দিন কেটে যাবে।
অন্য ব্যস্ততা...!
এখন নাটক নিয়েই আছি। তাই ভালোবাসা দিবসে অন্য কোনো ব্যস্ততা নেই।
নতুন ধারাবাহিক নাটক...
ধারাবাহিক নাটক আসলে করতে চাই না। বেশ কিছুদিন আগে ইউনিভার্সিটি নামে একটা ধারাবাহিক নাটক করেছিলাম। আর কোনো ধারাবাহিক করার ইচ্ছে নেই।
চলচ্চিত্রের খবর...
আপাতত কোনো চলচ্চিত্রের কাজ করছি না। এসব নিয়ে ভাবছিও না। নাটকের কাজটাই পুরোদমে করতে চাই।
 মো. সাইফুল্লাহ