টেলিছবিটি সবার দেখা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে টেলিছবি সেদিন তারাবানু আজ তারাবানু। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন আবু সুফিয়ান। এই টেলিছবিতে ‘তারাবানু’ চরিত্রে অভিনয় করছেন চম্পা। কথা হলো তাঁর সঙ্গে। ‘তারাবানু’ চরিত্রটি আপনার কাছে কেমন লেগেছে?তারাবানু একজন বীরাঙ্গনা। আমি তারাবানুর চরিত্রে অভিনয় করেছি। মুক্তিযুদ্ধে অসংখ্য নারীকে এই তারাবানুর মতো পাকিস্তানি হানাদারদের শিকার হতে হয়েছিল। অভিনয় করার সময় আমি ফিরে গিয়েছিলাম সেই ১৯৭১ সালে। আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে কিছু কিছু দৃশ্যে কাজ করার সময় চোখের পানি ধরে রাখতে পারিনি। টেলিছবিটি সবার দেখা প্রয়োজন।এ ধরনের ঘটনা যাঁরা ঘটিয়েছিলেন, তাঁদের কয়েকজনকে এখন বিচারের মুখোমুখি করা হয়েছে।এই যুদ্ধাপরাধীদের বিচার আরও অনেক আগে শুরু করা উচিত ছিল। তাহলে যাঁরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যে মা-বোনেরা তাঁদের সর্বস্ব হারিয়েছেন, তাঁদের ঋণ কিছুটা হলেও শোধ করা সম্ভব হতো। এখন টিভির জন্য বেশি কাজ করছেন?তা কিছুটা করছি। ছবির কাজও করছি। শাহীন সুমনের একটি ছবিতে কাজ করছি। নাম জটিল প্রেম। এখন আমরা দুজন ধারাবাহিকেও কাজ করছি। নাম সেকেন্ড ইনিংস। এটা এশিয়ান টিভির জন্য তৈরি হচ্ছে। অন্য নাটকগুলোর কথা বলুন।কিছুদিন আগে ঝংকারি বেগম নামের একটি ধারাবাহিকে কাজ করেছি। পরিচালক রিপন নবী। এখানে আমি ঝগড়াটে মহিলা। বিভিন্ন গ্রাম থেকে ঝগড়া করার জন্য আমাকে হায়ার করে নিয়ে যায়। এখন কাজ করছি সরকার রোকনের ছেড়া রঙ্গিন খোয়াব ধারাবাহিকে। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কোনো উপায় না পেয়ে আমি যৌনপল্লিতে চলে আসি। একদিন এখানে আমার মেয়েকে দেখে চমকে উঠি। অসাধারণ একটি গল্প।