টেলিছবির গল্পের বিষয় ‘অ্যানথ্রাক্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে সারা দেশ থেকে অ্যানথ্র্যাক্স আতঙ্ক দূর করার জন্য সরকারিভাবে ‘রেড অ্যালার্ট’ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই অ্যানথ্রাক্স আতঙ্ক নিয়ে কোরবানি ঈদের জন্য টেলিছবি তৈরি করেছেন এস এ হক অলীক। তিনি জানান, গেন্দু চোরা ও তার ভাই বেরাদার টেলিছবির চতুর্থ সিকুয়াল তৈরি করেছেন তিনি। এবারের গল্প অ্যানথ্রাক্স নিয়ে। অলীক বললেন, ‘আমার এই টেলিছবিতে দেখানো হচ্ছে, সবাই অযথাই অ্যানথ্রাক্স আতঙ্কে ভুগছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।’টেলি ছবিটি কোরবানির ঈদে বৈশাখী টেলিভিশনে দেখানো হবে। টেলিছবিতে গরুর ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন মিলন। আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আল মনসুর, আজিজুল হাকিম, শ্রাবন্তী, সারিকা, মুক্তি, বিনয় ভদ্র প্রমুখ।