টেলিভিশন ও মিডিয়ার জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নির্মাতাদের কলাম এটি। প্রতি আনন্দে একজন নির্মাতা বলবেন এই জগৎ নিয়ে তাঁর ভাবনার কথা

সাগর জাহান
সাগর জাহান

সময়টা অনেক আগের, তাই কথাগুলো আগে থেকেই শুরু করি না হয়। যখন আমি ভালোভাবে জীবন কী বুঝতে শিখিনি, আমার চারপাশ স্যাঁতসেঁতে দেয়ালে ঘেরা পুরান ঢাকা, সেখানেই জন্ম আমার। আমরা তখন জেলখানার কোয়ার্টারে থাকি। দাদু চকবাজার জেলখানার সেই সময়ের মেট্রোন অফিসার। সেখানেই প্রথম দেখেছি কাঠের বাক্সের ভেতর একটা কাচের পর্দা। যার নাম টেলিভিশন। তখন থেকেই ভালো লাগা। কেন ভালো লাগা? আমি যেমন চলি-ফিরি, সেই টেলিভিশনের ভেতর মানুষও চলে-ফিরে। তা-ও একটা পর্দার ভেতর বন্দী হয়ে। আর সেই ভালো লাগার অনুভূতির পথ শুরু হয় কার্টুন দিয়ে। পর্দাটা খুলতেই বুকের ভেতর আনন্দ লুটোপুটি খেত। সে যে কী এক প্রকাণ্ড ভালো লাগা, তা বলে শেষ করা যাবে না। আর কোনোদিন ফিরেও আসবে না। আবার একটা বিগ ব্যাং হলেও সম্ভব না। যেমন ফিরিয়ে আনতে পারে না স্কুলজীবন। মনের মধ্যে জীবন্ত হয়ে এখনো নড়েচড়ে। আমার বুকজুড়ে এখনো বাজে সেই কাঠের বাক্সের ঝনঝন শব্দ। যাক, এ না হয় সব আনন্দের স্মৃতিকথা। একটু একটু করে বড় হতে থাকি। শুরু হয়ে যায় এই টেলিভিশনের প্রতি এক ধরনের লাজুক ভালোবাসা। কারণ আমি যে ভাষায় কথা বলি, এই টেলিভিশনের মানুষগুলোও আমার ভাষায় কথা বলে। আরও জানলাম বিটিভি নামের একটি শব্দ। আর একটু যখন বড়, তখন বুঝি আমাদের আছে সংস্কৃতি, যে সংস্কৃতি আমাদের গর্ব। আমাদের গান, কবিতা, গল্প, উপন্যাস, চিত্রশিল্প—এমন অনেক অনেক কিছু। আছে আমাদের থিয়েটার, নাটক। থিয়েটারপাড়া আর বিটিভিজুড়ে যেন শিল্পের একাকার। টেলিভিশনের প্রতি আমার ভালোবাসা তখন যৌবনা। কারণ আমি তখন অনেক কিছুই দেখি এই কাচের পর্দায়। বুঝি জীবনের সঙ্গে জাপটে ধরে আছে শিল্পচর্চা। কত সৃষ্টিশীল মানুষ আছে আমাদের এই বাংলাদেশে। সৃষ্টি বৈরী হয়ে বড় হতে শুরু করেছে শিল্প। তখনই জন্ম নিল আমাদের নিজস্ব মিডিয়া। এখানে এই পর্দার ভেতর আমাদের মিডিয়া বলতে থাকে মানুষের সামাজিক সম্পর্কের কথা। মানুষের নাগরিকজীবন আর গ্রামীণজীবন। আর বাঙালি ইমোশন। তখনই বুঝেছি আমার ভালোবাসা বলি আর প্রেম, তা টেলিভিশন আর মিডিয়া...