টেলিভিশনে ডয়েচে ভেলের 'অন্বেষণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশনে ডয়েচে ভেলের ‘অন্বেষণ’
টেলিভিশনে ডয়েচে ভেলের ‘অন্বেষণ’

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে আগামীকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে বাংলায় দেখা যাবে ডয়েচে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ’। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৫ মিনিটে এবং রোববার রাত একটা ৪০ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে। সম্প্রতি একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটি জানানো হয়। 

জার্মানির বন শহরে ডয়েচে ভেলের বাঙালি একটি দল ‘অন্বেষণ’ অনুষ্ঠানটি তৈরি করেছে। ইউরোপ ও জার্মানির নিত্যনতুন বিজ্ঞান ও প্রযুক্তির নিত্যনতুন খবর এখানে বিশেষভাবে দেখানো হবে।
ডয়েচে ভেলে বাংলাদেশের প্রতিনিধি রৌহাম মনজুর অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। বিজ্ঞানভিত্তিক উন্নয়ন, জীবনযাপনের দিক ছাড়াও উপস্থাপক জার্মানি ও দক্ষিণ এশিয়ার মধ্যে প্রতিদিনের জীবনযাপনের ভিন্ন ভিন্ন দিক ও সাংস্কৃতিক পার্থক্যও তুলে ধরেন।