টেলিভিশনে দশ ছবির উদ্বোধনী প্রদর্শনী

ঈদুল আজহা উপলক্ষে এটিএন বাংলায় দেখানো হবে ষোলোটি সিনেমা। সেগুলোর দশটিরই হবে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। আগে প্রেক্ষাগৃহের বড় পর্দায় মুক্তি পেলেও এবারই প্রথম ছবিগুলো দেখানো হবে টিভি পর্দায়।
ঈদের দিন সকাল সাড়ে ১০টায় দেখানো হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবি ‘ভুল যদি হয়’। তাতে অভিনয় করেছেন সম্রাট, আলিশা প্রধান ও ইমন। একই দিন দুপুর ৩টা ১০ মিনিটে দেখানো হবে শাকিব, অপু ও ববি অভিনীত ছবি ‘রাজাবাবু’। এটি পরিচালনা করেছেন বদিউল আলম।
ঈদের দ্বিতীয় দিন একই সময়ে দেখানো হবে ওয়াজেদ আলীর সিনেমা ‘সুইটহার্ট’। এতে অভিনয় করেছেন বাপ্পী, মিম, রিয়াজ ও দিতি। ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় দেখানো হবে কাজী হায়াতের ছবি ‘ছিন্নমূল’। এতে অভিনয় করেছেন মারুফ ও অরিন। দুপুর ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে সাফী ইকবালের ছবি ‘প্রেম মানে না বাধা’। অভিনয় করেছেন শাকিব, অপু, সোহেল রানা প্রমুখ।

ঈদের চতুর্থ দিন দুপুর ৩টা ১০ মিনিটে দেখানো হবে ওয়াজেদ আলী পরিচালিত ও শাকিব খান ও ববি অভিনীত চলচ্চিত্র ‘ফুল অ্যান্ড ফাইনাল’। ঈদের পঞ্চম দিন দুপুর ৩টা ১০ মিনিটে শাকিব খান, সাহারা, ববিতা অভিনীত শাহীন সুমনের ছবি ‘খোদার পরে মা’।
ঈদের ষষ্ঠ দিন দুপুর ৩টা ১০ মিনিটে দেখানো হবে ওয়াজেদ আলীর ‘আজব প্রেম’। অভিনয় করেছেন বাপ্পা, আঁচল, মিশা সওদাগর ও ওমর সানি। ঈদের সপ্তম দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে সাফি উদ্দিনের ছবি ‘ভালোবাসা এক্সপ্রেস’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ ছাড়া দুপুর ৩টা ১০ মিনিটে দেখানো হবে ‘আমার চ্যালেঞ্জ’। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিশা সওদাগর প্রমুখ।
এ ছবিগুলো ছাড়াও ঈদের আগের দিন সকাল সাড়ে ১০টায় ও দুপুর ৩টা ১০ মিনিটে দুটি, ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় একটি ও ঈদের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠদিন সকাল সাড়ে ১০টায় দেখানো হবে আরও তিনটি বাংলা সিনেমা।