টেলিভিশনে বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে বিভিন্ন টিভি চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে আছে টেলিছবি, টক শো, গানের অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, স্মৃতিচারণাসহ অনেক আয়োজন।

এটিএন বাংলা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সকাল ৮টা ২৫ মিনিটে দেখানো হবে সংগীতানুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। সকাল ১০টা ৩৫ মিনিটে তথ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু। বেলা ১১টা ৩৫ মিনিটে প্রচারিত হবে আমজাদ কবীর চৌধুরীর পরিচালনায় তথ্যচিত্র মহানায়ক। রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘একটি মুজিব’। ৮টা ৪৫ মিনিটে সেলিম দৌলা খানের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উচ্চারণগুলো শোকের’। ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে তাশিক আহমেদের পরিচালনায় টক শো ‘পনেরই’। মুস্তাফা নূরউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন তোফায়েল আহমেদ, কামাল লোহানী ও মুজাহিদুল ইসলাম সেলিম।

আরটিভিতে বিকেল ৪টা ২০ মিনিটে দেখানো হবে ‘সাহিত্যে বঙ্গবন্ধু’। উপস্থাপনায় রাশেদা রওনক খান। অতিথি থাকছেন নির্মলেন্দু গ‌ুণ, সেলিনা হোসেন ও মুনতাসীর মামুন। বিকেল ৫টা ২০ মিনিটে থাকছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী প্রাণ’। ১১টা ২০ মিনিটে থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘হৃদয়ে বঙ্গবন্ধু’।

দীপ্ত টিভিতে বিকেল ৫টায় দেখানো হবে বিশেষ প্রামাণ্যচিত্র শেষ প্রহরের আগে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং সেই দুঃসহ হত্যাযজ্ঞের স্মৃতিচারণার ওপর নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি।

মাছরাঙা টেলিভিশনে বেলা দেড়টায় থাকছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র টি-৫৪। সন্ধ্যা ৬টায় দেখানো হবে বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছরের শাসনামল নিয়ে প্রামাণ্যচিত্র সোনালি দিনগুলি। বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের কলঙ্ক’ থাকছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ দেখানো হবে রাত ১১টায়। সুজেয় শ্যামের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর।

দেশ টিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে থাকছে সরাসরি অনুষ্ঠান ‘রক্তমাখা বুকে স্বদেশের ছবি’। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে সেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন গান, কবিতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও জেলখানার রোজনামচা পাঠ এবং স্মৃতিচারণা। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শিল্পী তিমির নন্দী, অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী ঐশিকা নদী।

বাংলাভিশনে বিকেল ৫টা ২৫ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ড. আবদুর রাজ্জাক ও রামেন্দু মজুমদার।

ইটিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে বিশেষ প্রামাণ্যচিত্র রক্তে লেখা ১৫ আগস্ট। অভিনয় ও সংগীতশিল্পীদের নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র আমি বঙ্গবন্ধুকে দেখিনি দেখানো হবে রাত ৮টায়। রাত ১০টায় দেখানো হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা এবং পাঠের আসর ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’। শাহাদত হোসেনের উপস্থাপনায় অতিথি থাকবেন কামাল লোহানী, সৈয়দ হাসান ইমাম, শেখ হাফিজুর রহমান ও আফসানা মিমি।

এশিয়ান টিভিতে সন্ধ্যা ৬টায় থাকছে স্মরণানুষ্ঠান ‘বিনম্র শ্রদ্ধা’। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেন মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক। সুদীপ্ত সরকারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিমুল মোস্তফা।

এনটিভিতে দুপুর ১২টা ২০ মিনিটে দেখানো হবে বিশেষ টক শো ‘চিরঞ্জীব মুজিব’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখানো হবে আবৃত্তি অনুষ্ঠান ‘কীর্তি তোমার বহমান’। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রজ্ঞা লবণী, শ্যামলী সুলতানা, ইকবাল খোরশেদ, মাহিদুল ইসলাম। রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে আলেখ্যানুষ্ঠান ‘আমি তোমাদেরই লোক’।  ড. আফসার আহমেদের উপস্থাপনায় অংশগ্রহণ করেছেন শিল্পী সাদি মহম্মদ, শিল্পী শাহাবুদ্দীন, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী ও আরমান পারভেজ মুরাদ।