টেলিভিশনে স্বাধীনতা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই
বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচারিত হবে চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন অনুষ্ঠান ‘আইএফআইসি ব্যাংক রংতুলিতে মুক্তিযুদ্ধ’। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক পাতকি। অভিনয় করেছেন সজল, সানজিদা প্রীতি, জিয়াউল হাসান।

মাছরাঙা টেলিভিশন
বেলা ১টায় আলমগীর কবির নির্মিত প্রামাণ্যচিত্র লিবারেশন ফাইটারস। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ভোরের প্রসূতি। অভিনয় করেছেন শশী, রওনক হাসান, নাজিরা মৌ। রাত ১১টায় সরাসরি প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘প্রিয়তম স্বদেশ’।
দেশ টিভি
বিকেল ৫টায় স্বাধীনতাসংগ্রামের প্রধান স্লোগানগুলোর উৎপত্তি নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র স্লোগান। রাত ৯টায় সরাসরি গান শোনাবে ব্যান্ড মাইলস।

দীপ্ত টিভি
বিকেল ৫টায় প্রামাণ্যচিত্র পাহাড়ে মুক্তিযুদ্ধ। সাড়ে ৬টায় থাকবে দীপ্ত মিনি ধারাবাহিক মুক্তির মানুষ। অভিনয় করেছেন ভাবনা ও মীর রাব্বি। রাত সাড়ে ৮টায় প্রামাণ্যচিত্র লিবারেশন ওয়ার হিরো জেনারেল ওসমানী।

এনটিভি
বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’। জাহীদ রেজা নূরের উপস্থাপনায় সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে অংশ নেবেন মুক্তিযোদ্ধা ও আবৃত্তিকার ডালিয়া আহমেদ, শব্দসৈনিক আশরাফুল আলম, সংগীতশিল্পী তানভীর সজীব, রন্টি দাশ। রাত ৯টা ৫ মিনিটে থাকবে নাটক মুখের দিকে দেখি। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, এফ এস নাঈম, নাদিয়া মীম।

এটিএন বাংলা
মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই অভিনীত নাটক জন্ম প্রচারিত হবে রাত ৮টায়। রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘সূর্যোদয়ের গান’ ও ১০টা ৫৫ মিনিটে টেলিছবি কালবেলা। অভিনয়ে সম্রাট, অরিন।

জিটিভি
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘চেতনায় স্বাধীনতা’। বন্যা মির্জার উপস্থাপনায় এই অনুষ্ঠানের অতিথি কবি আসাদ চৌধুরী। রাত সাড়ে ৮টায় নাটক শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম। অভিনেতা আল মনসুর রচিত এই নাটকে অভিনয় করেছেন শশী, রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী। রাত ৯টা ৩০ মিনিটে তরুণ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে প্রচারিত হবে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’।

বাংলাভিশন
নাটক জয়ার জয় প্রচারিত হবে রাত ৯টা ৫ মিনিটে। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, শ্যামল মাওলা, ডলি জহুর। রাত ১১টা ২৫ মিনিটে ‘সুর শব্দে স্বাধীনতা’ অনুষ্ঠানে গান শোনাবেন সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও চম্পা বণিক।