টেলিভিশনের জন্য লিমনের ‘গোলমাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিলেন লিমন। গানটির শিরোনাম ‘গোলমাল’, লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু। গানটি অনেক আগে তৈরি হলেও মোস্তফা সরয়ার ফারুকী ও আইয়ুব বাচ্চু দুজনেই ব্যস্ত থাকায় এত দিন রেকর্ডিং করা সম্ভব হয়নি। অবশেষে ১৭ অক্টোবর সন্ধ্যায় আইয়ুব বাচ্চুর এবি কিচেন স্টুডিওতে গানটির ভয়েস রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘সবকিছু মিলিয়ে “গোলমাল” গানটি দারুণ হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও বেশ মনে ধরবে।’ এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘অনেক সুন্দর একটি গান হয়েছে। গানটির কথা-সুর-সংগীত-গায়কি সবকিছু যে কাউকেই মুগ্ধ করবে।’ লিমন বলেন, ‘ফারুকী ভাইয়ের “থার্ড পারসন সিংগুলার নাম্বার” চলচ্চিত্রে “ডিভোর্স” ও “জেলখানার চিঠি” শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছিলাম। দুটি গানই শ্রোতারা ভালোভাবে নিয়েছেন। আশা করি এটিও সবার পছন্দ হবে।’