টেস্ট-এ সস্ত্রীক মোশাররফ করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেস্ট’ নামের একটি টেলিছবিতে জুটি হয়ে অভিনয় করলেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই। সম্প্রতি এই টেলিছবির শুটিং শেষ হয়েছে। অভিনয়ের পাশাপাশি ‘টেস্ট’ টেলিছবির গল্পটাও লিখেছেন মোশাররফ করিম। আর এটি পরিচালনা করেছেন রাজিব রসুল।মোশাররফ করিম বলেন, ‘জুঁই এখন নিয়মিত অভিনয় করছে। নানা ব্যস্ততার কারণে একসঙ্গে অভিনয় করা হয় না। “টেস্ট” টেলিছবিতে একসঙ্গে অভিনয় করে ভালোই লেগেছে।’জুঁই বলেন, ‘আমি ও মোশাররফ জুটি হয়ে অল্প কয়েকটা নাটকে অভিনয় করেছি। “টেস্ট” হচ্ছে আমাদের প্রথম টেলিছবি। সবকিছু মিলিয়ে মনে হয়েছে, গল্পটা খুবই সাধারণ কিন্তু একেবারেই ভিন্নধর্মী। এই টেলিছবির গল্পটা আমার ও মোশাররফ-কেন্দ্রিক। তবে দেখার পর মনে হবে এটা সবারই গল্প।’এক দম্পতির সংসারজীবনের নানা সমস্যা নিয়ে নির্মিত হয়েছে ‘টেস্ট’। এতে আরও অভিনয় করেছেন মারুফ মিঠু ও তানিয়া।মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই প্রথম জুটি হয়ে অভিনয় করেন ‘গেইট’ নামের একটি খণ্ড নাটকে।