প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডে পুরস্কার সম্মাননার উৎসব শুরু হলো বলে। শুরুতেই পিপলস চয়েস অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এই আসরে এবার বাজিমাত করল টোয়াইলাইট। এই সিরিজের তৃতীয় ছবি দ্য টোয়াইলাইট সাগা: এক্লিপস নির্বাচিত হয়েছে এবারের সেরা ছবি। জুলিয়া রবার্টস আর অ্যাঞ্জেলিনা জোলির মতো বড় তারকাদের পেছনে ফেলে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হয়েছেন টোয়াইলাইট-এর ক্রিস্টেন স্টুয়ার্ট। আর সেরা সংগীত তারকা হয়েছেন ক্যাটি পেরি। পুরোপুরি দর্শকদের ভোটের ওপর নির্ধারিত হয় এই আসরের বিজয়ীদের নাম। আয়োজকেরা জানিয়েছেন, প্রায় ১৭৫ মিলিয়ন দর্শক এবার ভোট দিয়েছেন। ওয়েবসাইট।