ট্যাটু রানি দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার দীপিকা পাড়ুকোন বনে গেলেন ট্যাটু রানিতে! ভারতে প্রথমবারের মতো আয়োজিত হলো ট্যাটু সম্মেলন। আর সেই সম্মেলনের আয়োজকেরাই রানির আসনে বসালেন দীপিকাকে। ‘দম মারো দম’ গানে দীপিকার ট্যাটুপ্রীতি চোখে পড়েছিল আয়োজকদের। কাঁধ ও গোড়ালিতে আঁকা দুটি ট্যাটু দেখেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকাই তাঁদের যোগ্য ট্যাটু রানি। ট্যাটু সম্মেলনের আসরটি বসেছিল ১০ এপ্রিল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল দীপিকাকে। কিন্তু লন্ডনে শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে সম্মেলনে হাজির থাকতে পারেননি দীপিকা। ওয়েবসাইট।