ট্যাবলয়েড ‘মঞ্চপত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে মঞ্চের খবর নিয়ে মাসিক পত্রিকা মঞ্চপত্র। মঞ্চ-সংশ্লিষ্ট খবর, স্মৃতিচারণা, নাট্যসমালোচনা, নিবন্ধ, সম্পাদকীয়—সবই আছে ট্যাবলয়েড আকারের এই পত্রিকায়। পত্রিকাটির প্রকাশক অনন্ত হীরা ও খোরশেদ আলম, সম্পাদক সারোয়ার আলম। মূল্য ১০ টাকা। পাওয়া যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চত্বরে প্রতিদিন বিকেলে এবং আজিজ মার্কেটের আবৃত্তি মেলায়। বিজ্ঞপ্তি।