ট্রফি চুরির ভাবনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

চলচ্চিত্রের ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছিল ভেবে মনোযোগ দিয়েছিলেন মঞ্চে। অনেক বছর পর রুপালি পর্দায় ফিরেই বাজিমাত। ব্লু জেসমিন ছবিটা দিয়েই কী অবিশ্বাস্য প্রত্যাবর্তনই না হলো তাঁর! দ্বিতীয়বারের মতো জিতলেন অস্কার। শুধু তা-ই নয়, ইতিহাসের ষষ্ঠ নারী হিসেবে এক ছবি দিয়েই অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোব, অ্যাক্টরস গিল্ড আর ক্রিটিক চয়েস—প্রধান পাঁচ পুরস্কারের সব কটিই জেতার রেকর্ড গড়েছেন কেট ব্ল্যানচেট। তিনি জানালেন, পরশু রাতে অস্কার জেতার পর ঘুমানোর সময় তাঁর আর স্বামীর মাঝখানে রেখেছিলেন ট্রফিটা! শুধু তা-ই নয়, এবার যদি অস্কার না জিততেন, তাহলে নাকি ট্রফিটা প্রয়োজনে চুরি করতেও প্রস্তুত ছিলেন তিনি! এএনআই।