ট্রফি তুলে দেবেন গতবারের বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক রাইল্যান্স, ব্রি লারসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও ও অ্যালিসিয়া ভিকান্দার (বাঁ থেকে)
মার্ক রাইল্যান্স, ব্রি লারসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও ও অ্যালিসিয়া ভিকান্দার (বাঁ থেকে)

একাডেমি অ্যাওয়ার্ড আসরের মঞ্চে আবারও দেখা যাবে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে! শুধু তিনিই নন, এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেবেন গতবারের বিজয়ীরা।
ফেব্রুয়ারির শুরুর দিকে জানানো হয়েছিল পুরস্কার তুলে দেওয়া প্রথম দলটির নাম। গতকাল বুধবার জানানো হলো কে কে থাকছেন দ্বিতীয় দলে। প্রথম তালিকায় রয়েছেন গতবারের সেরা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, সেরা অভিনেত্রী ব্রি লারসন, সেরা সহ-অভিনেতা মার্ক রাইল্যান্স ও সেরা সহ-অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দার। দ্বিতীয় দলের তালিকাটি দীর্ঘ। সেখানে আছেন হ্যালি বেরি, জেমি ডোরন্যান, ক্রিস এভানস, গায়েল গার্সিয়া বেরনাল, স্যামুয়েল এল জ্যাকসন, স্কারলেট জোহানসন, ডাকোটা জনসন, কেট ম্যাকনন, শার্লি ম্যাকলাইন ও হেলি স্টেইফেল্ড। এ দলের কেউ জিতেছেন পুরস্কার, কেউ বা পেয়েছেন শুধুই মনোনয়ন। অস্কার প্রযোজক মাইকেল ডি লুকা ও জেনিফার টড নামগুলো নিশ্চিত করেছেন।
জিমি কিমেলের উপস্থাপনায় ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি। অস্কার ওয়েবসাইট