ট্রাভেল শো উপস্থাপনায় পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া
পিয়া

শুরুতে ছিলেন র্যাম্প মডেল, এরপর নাম লেখান টিভি নাটক ও চলচ্চিত্রে; জান্নাতুল ফেরদৌস পিয়া এবার নতুন আরেক পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। একটি ট্রাভেল শো উপস্থাপনা করছেন তিনি। নাম ‘হলিডে প্ল্যানার’। অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য সম্প্রতি দক্ষিণ-পূর্ব আফ্রিকার এক দ্বীপে গিয়েছিলেন তিনি। সেখান থেকে গত রোববার রাতে দেশে ফিরেছেন পিয়া।

ট্রাভেল শো উপস্থাপনা প্রসঙ্গে পিয়া বলেন, ‘এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। এবারই প্রথম আফ্রিকার এই দ্বীপে গেলাম। এত সুন্দর দ্বীপ চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে।’

পিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আশিকুর রহমান পরিচালিত ছবিটিতে পিয়া অভিনয় করেছেন আরেক টিভি অভিনয়শিল্পী অপূর্বর বিপরীতে। ‘গ্যাংস্টার রিটার্নস’ ছাড়া রিকিয়া মাসুদো পরিচালিত ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির কাজ শেষ করেছেন পিয়া।