ট্রাভোল্টা পেলেন ‘গোল্ডেন ক্যামেরা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অঙ্গনে বছরের সেরা অভিনেতার পুরস্কারটি বাগিয়েছেন হলিউডের অভিনেতা জন ট্রাভোল্টা। জার্মানির সবচেয়ে মর্যাদাসম্পন্ন গোল্ডেন ক্যামেরা ট্রাভোল্টার হাতে উঠতে যাচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি বার্লিনে জাঁকালো এক অনুষ্ঠানে ট্রাভোল্টার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হবে। এর আগে রিচার্ড গিয়ার, ব্রুস উইলিস, নিকোলাস কেইজ ও সিলভেস্টার স্ট্যালোন এই অ্যাওয়ার্ড জিতেছেন। জার্মানির হোর্ৎসুু নামের একটি ম্যাগাজিন প্রতিবছর এই পুরস্কার দেয়। ‘এমন একটি পুরস্কার জেতা আমার জন্য বিরাট এক সম্মানের ব্যাপার,’ বলেছেন জন ট্রাভোল্টা। ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ক্রিস্টেইন হেলম্যান বলেছেন, ‘হলিউডে হাতেগোনা যে কজন অভিনেতা কয়েক দশক ধরে নিজেদের প্রথম সারিতে ধরে রেখেছেন, তাঁদের মধ্যে জন ট্রাভোল্টা একজন।’ ওয়েবসাইট।