ট্রাভোল্টার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ট্রাভোল্টা
জন ট্রাভোল্টা

কেউ যদি আপনার নাম ভুল করে উচ্চারণ করে, সেটিও মহা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে, তাহলে মুখটা তিতকুটে একটা বিস্বাদেই ভরে যাওয়ার কথা। এই অভিজ্ঞতা হয়েছে ইডিনা মেনজেলের। এবারের অস্কারে মেনজেল গান গেয়েছেন। তাঁরই গাওয়া ফ্রোজেন্ল-এর ‘লেট ইট গো’ গানটি, যেটি সেরা গানের পুরস্কারও জিতেছে। কিন্তু তাতে মেনজেলের মন কতটা ভালো হয়েছে বলা মুশকিল। কারণ, তাঁকে মঞ্চে গান গাইতে ডাকার সময় জন ট্রাভোল্টা যে ভুল করে মেনজেলের নাম বলেছেন ‘অ্যাডেলে ডারজিন’! শোধ তুলতে মেনজেল এবার ট্রাভোল্টাকে ‘ট্রা-ভোল্টেজ’ বলে ডাকতে পারেন।