ট্রিভিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেটালভক্তদের কাছে ‘ট্রিভিয়াম’ বেশ পরিচিত একটি নাম। খুব পুরোনো দল না হয়েও তারা জায়গা করে নিয়েছে শ্রোতাদের মধ্যে। ‘আনন্দ’-এর ‘বিশ্বসংগীত’ বিভাগের নিয়মিত কিছু পাঠকের অনুরোধে আজ ট্রিভিয়ামের ওপর এই লেখা।
ট্রিভিয়াম দলটির শুরুটা ছিল ২০০০ সালে আমেরিকার ফ্লোরিডায়। সেখানকার লেক ব্র্যান্টলি হাইস্কুলের একটি প্রতিযোগিতায় ম্যাট হিফি নামের এক কিশোর অংশ নেয়। সে মেটালিকার ‘নো লিফ ক্লোভার’ গানটি সেই প্রতিযোগিতায় পরিবেশন করে। তখন ব্র্যান্ড লিউটার নামের আরেক কিশোর হিফির প্রতিভা দেখে তাকে তার গানের দলে আমন্ত্রণ জানায়। এরপর তারা দুজন মিলে ড্রামার ট্র্যাভিস স্মিথের বাসায় গিয়ে মেটালিকার ‘ফর হুম দ্য বেল টোলস’ গানটি একসঙ্গে করে। হিফির গায়কিতে সন্তুষ্ট হয়ে লিউটার ও ট্র্যাভিস তাকে তাদের দলে স্বাগত জানায়। তাদের সেই দল ট্রিভিয়াম নামেই পরিচিত ছিল। ট্রিভিয়াম একটি ল্যাটিন শব্দ, যার অর্থ ত্রিমুখী সংযোগ। এটা দিয়ে তারা তাদের গানের ধারাকে বোঝাতে চেয়েছে। কেননা, তাদের গানে মূলত তিনটি ধারার মিলন ঘটেছে। তিনটি ধারার মধ্যে আছে মেটালকোর, মেলোডিক ডেথ মেটাল ও থ্রাশ মেটাল। গানে তারা এই তিন ধারা নিয়েই বেশি কাজ করে।

তাদের সঙ্গে শুরু থেকে গিটারিস্ট হিসেবে ছিল ব্রেন্ট ইয়ং ও ম্যাট শুলার এবং বেজিস্ট ছিল জ্যারেড বোনাপার্ট।

এরপর তারা একসঙ্গে বেশ কিছুদিন বিভিন্ন বার ও ক্লাবে গান পরিবেশন করার পর লিউটার দল ত্যাগ করে। তখন থেকে হিফি একাই কণ্ঠ দিতে থাকে।

২০০৩ সালের শুরুতে তারা গান রেকর্ড করার জন্য স্টুডিওতে যায়। বেশ ভালো মানের একটি ডেমো সিডি সেখান থেকে তারা করে। লাইফফোর্স নামের একটি জার্মান রেকর্ড লেবেল প্রতিষ্ঠান সেই সিডি শুনে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারা তাদের প্রথম অ্যালবাম অ্যাম্বার টু ইনফের্নো রেকর্ড করার জন্য স্টুডিওতে ঢোকে। এরপর অবশ্য তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে পাঁচটি সফল অ্যালবাম তারা বের করে। দ্বিতীয় অ্যালবাম থেকে সব কটি বের হয়েছে রোডরানার রেকর্ডস থেকে। ট্রিভিয়ামের সদস্য বদল হয়েছে কয়েকবার। আর এখন পর্যন্ত তাদের অ্যালবাম সারা বিশ্বে এক মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এক যুগের যাত্রাপথে এ বিশাল পাওয়া। এ বছর তাদের নতুন অ্যালবাম বের হওয়ার কথা।

ট্রিভিয়ামের বর্তমানসদস্যরা

l ম্যাট হিফি—গিটার, ভোকালস (২০০৮-বর্তমান)

l কোরি বিলিউ—গিটার, ভোকালস (২০০৩-বর্তমান)

l পাওলা গ্রেগোলোডো—বেজ গিটার, ভোকালস (২০০৪-বর্তমান)

l নিক অগস্টো—ড্রামস (২০১০-বর্তমান)

ট্রিভিয়ামের যতঅ্যালবাম

l অ্যাম্বার টু ইনফের্নো (২০০৩)

l অ্যাসেন্ডেন্সি (২০০৫)

l দ্য ক্রুসেড (২০০৬)

l শোগান (২০০৮)

l ইন ওয়েভস (২০১১)

l মনোয়ারুল হক