ট্রেন ভাড়া করলেন ব্র্যাড পিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তায় বেরোলে আমার পরিবারটাকে ‘সেনাবাহিনীর ভ্রাম্যমাণ একটা ইউনিটের’ মতো মনে হয়। সহাস্য বদনে সম্প্রতি এমন মন্তব্য করলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। সব মিলিয়ে জোলি-পিটের পরিবারে ছেলেমেয়ে আছে জনা ছয়েকের মতো। ওদের নিয়ে কোথাও বের হলে বড়সড় একটা দল হয়ে যায়। গত মঙ্গলবার তাই একটা ট্রেনই ভাড়া করে ফেললেন পিট। লন্ডন থেকে ছবির শুটিং করতে গ্লাসগো যাবেন ব্র্যাড পিট। সঙ্গে জোলি আর ছেলেপুলেরাও যাবে। তাই তিন বগির ট্রেনটি ভাড়া করতে হয়। ছেলেমেয়ে ছাড়াও জোলি-পিটের সঙ্গে ২০-৩০ জনের একটা দল ছিল। পিপল।