ট্রেনে ২০ ঘণ্টা শুটিং করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ এনটিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চ্যানেলটিতে আজ সারা দিন প্রচার করা হবে নানা অনুষ্ঠান। থাকছে তিন পর্বের নাটক ফাঁদ ও বগার গল্প। লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।‘ফাঁদ ও বগার গল্প’ নটকটি নিয়ে বলুন।এই নাটকে অভিনয় করেছি আমি, মোশাররফ করিম, ফারুক আহমেদ, মিথিলা, মিশু সাব্বির, মম মোর্শেদ, এজাজুল ইসলাম, ইনামুল হকসহ আরও অনেকে। আমার সঙ্গে একটি ছেলের সম্পর্ক ছিল। এক দুর্ঘটনায় ছেলেটি মারা যায়। এর পর থেকে আমার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার ঘটতে থাকে। হঠাৎ হঠাৎ বাসার কাউকে কিছু না জানিয়েই উধাও হয়ে যাই। এবারও তেমনটিই হয়েছে। বেরিয়ে যাওয়ার পর থেকে ঘটতে থাকে নানা ঘটনা।আপনারা কোথায় কাজ করেছেন?একটা বড় অংশের কাজ হয়েছে ট্রেনে। ঢাকা থেকে রাজশাহী যাওয়া ও আসার পথে ট্রেনে আমরা প্রায় ২০ ঘণ্টা শুটিং করেছি। এ ছাড়া রেলস্টেশন, রাজশাহী শহর আর হোটেলেও অনেক কাজ করেছি। এই নাটকে আমি অদ্ভুত অদ্ভুত সব কাজ করেছি। মাপা অভিনয় বলতে যা বোঝায়, তেমনটা ছিল না। দারুণ মজা হয়েছে। আসলে গল্পটাই তো অনেক মজার ছিল।রাজশাহীর কোন জায়গাটা বেশি ভালো লেগেছে?শহরের পাশে বাঁধ এলাকা। চমৎকার জায়গা।আজ দেশ টিভিতে ‘রেডিও চকলেট’ নাটকটি প্রচারিত হবে।এই ধারাবাহিকের এখন শুটিং করছি মিরপুর ডিওএইচএসে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সরকার ও রাজনীতি’ বিষয়ে পড়াশোনা করেছি। সমসাময়িক ঘটনা জানার ব্যাপারে আমার তখন থেকেই দারুণ আগ্রহ তৈরি হয়। তা এখনো রয়েছে। এই নাটকে আমি সংবাদ বিভাগের প্রধান। এখানেও আমাকে সমসাময়িক ঘটনার ওপরই বেশি জোর দিতে হয়। ভালোই লাগছে।