টয়া এবার ধারাবাহিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় এবারের আসরে সেরা পাঁচের মধ্যে ছিলেন টয়া। চ্যানেল আইয়ে ভালোবাসা দিবসে এক ঘণ্টার নাটক ‘অদেখা মেঘের কাব্য’ দিয়ে তিনি প্রথম টিভি নাটকে নাম লেখান। নাটকটি পরিচালনা করেছিলেন ঈশিতা। এবার একটি নতুন ধারাবাহিকে কাজ শুরু করছেন তিনি। নাম লেডিস ফার্স্ট। রচনা ফজলুল হক আকাশ। আর পরিচালনা করছেন এস এ হক অলিক। এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়ে গেলেও টয়া এখনো অংশ নেননি। জানা গেছে, ২০ ফেব্রুয়ারি থেকে তিনি লেডিস ফার্স্ট নাটকটির শুটিংয়ে অংশ নেবেন। এটি তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক। ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে টয়া জানান, এরই মধ্যে নাটকটির গল্প পড়েছি। খুব ভালো লেগেছে । নাটকটির গল্প পাঁচটি পরিবারের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। পাঁচটি পরিবারের স্বামী-স্ত্রীদের সম্পর্কের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হবে। চমত্কার গল্পের নাটকটিতে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে ।টয়া বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশুনা করছেন। পড়াশুনার ফাঁকে ভালো কিছু কাজও করতে চান তিনি। লেডিস ফার্স্ট নাটকের অন্যান্য শিল্পীরা হলেন রিচি সোলায়মান, হোমায়রা হিমু, নোভা, আলভী, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, শোয়েব, শাহরিয়ার শুভ প্রমুখ।