প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টয়াকে নিয়ে তাঁর সহশিল্পীদের মন্তব্য, টয়া খুবই প্রাণবন্ত। বেশির ভাগ সময় হাসি আর দুষ্টুমির মধ্য দিয়ে শুটিং শেষ করেন তিনি। সারাক্ষণই হাসেন। টয়া কেন এত হাসেন? এই হাসির রহস্যটা কী? বললেন, ‘হাসি ইতিবাচক। এটা আমি কাজ করতে করতে শিখেছি। খুব রূঢ় স্বভাবের কারও সামনে হাসি দিয়ে কথা বললে দেখা যায় পরিবেশটা মুহূর্তেই পাল্টে গেছে। তাই এত হাসি। হাসি ছাড়া থাকতে পারি না।’