ঠাট্টায় বিচলিত নন আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

সবার সাধারণ জ্ঞান যে অসাধারণ হবে, তার তো কোনো মানে নেই৷ ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের অতিথি হয়ে একটি পর্বে হাজির হয়েছিলেন আলিয়া ভাট৷ সেই অনুষ্ঠানে একটি সাধারণ জ্ঞানের প্রশ্নের ভুল উত্তর দেন আলিয়া৷ এর পর থেকেই ভার্চুয়াল দুনিয়ায় শুরু হয়ে যায় তাঁকে নিয়ে ঠাট্টা-মশকরা৷ সামাজিক যোগাযোগের সাইটগুলোতে কৌতুকের বান ডেকে যায়৷ কিন্তু এসব নিয়ে মোটেও বিচলিত নন বলে দাবি করেছেন ২১ বছর বয়সী এই অভিনেত্রী৷
আলিয়া বলেন, ‘এসব নিয়ে আমি মোটেও মন খারাপ করি না; বরং আমিও হাসি৷ নিজেকে নিয়ে নিজে হাসতে পারে, আমি সেই মানুষ৷ সব সময়ই বলে এসেছি, চালাক-চতুরের ভান করার চেয়ে আমি বোকা সাজতেই পছন্দ করি৷’
করন জোহরের অনুষ্ঠানে আলিয়া ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি৷ পিটিআই৷