ঠান্ডার মধ্যেও মাফ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নাটকটির নাম বাউকুড়ানি। প্রচারিত হচ্ছে চ্যানেল নাইনে। লিখেছেন মোহাম্মদ কুদ্দুসুর রহমান এবং পরিচালক বিক্রম খান। এতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। কথা হলো তাঁর সঙ্গে।কথা বলতে অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা নাকি?যে ঠান্ডা পড়ছে! সারা শরীর কাঁপছে। এই ঠান্ডার মধ্যেও মাফ নেই। শুটিং করতে এসেছি। সাভারে। আসুন, আপনার অভিনীত ‘বাউকুড়ানি’ নাটকটি নিয়ে কথা বলি।আমি ৫২ পর্ব পর্যন্ত কাজ করেছি। নাটকটির প্রচার শুরু হওয়ার পর শুনেছি, আবার নাকি শুটিং হয়েছে। এবার আমাকে নেওয়া হয়নি।আমি ধরে নিয়েছি, তাহলে আমার কাজ শেষ।এই নাটকের কাজ কোথায় করেছিলেন?মানিকগঞ্জের সিংগাইরে। যেখানে কাজটা হয়েছিল, বৃষ্টি হলে সেই জায়গাটা একেবারে কাদা হয়ে যায়। শরীরের ভারসাম্য ধরে রাখা যায় না। হলোও তাই, ক্যামেরাম্যান একবার পড়েই গেলেন। তা দেখেআমরা সবাই হেসেছি। দেখি, ওমা, যে দাঁড়াতে যায়, সে-ই পড়ে যায়। এরপর সবার হাসি বন্ধ। ‘গেরিলা’র পর ‘জীবনঢুলি’—অভিনয় করতে কেমন লাগছে?দুটি ছবিরই গল্প মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। গেরিলায় ছিলাম টিপটপ, ফিটফাট; আর জীবনঢুলিতে নিম্নবর্ণের হিন্দু, ঢাক বাজাই। এই ছবির জন্য ঢাক বাজানো শিখেছি। এখন কিন্তু আমি ঢাক ভালোই বাজাতে পারি।দুটি ছবির কাজের টিম অসাধারণ। গেরিলার পরিচালক ছিলেন নাসির উদ্দীন ইউসুফ আর জীবনঢুলি পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। ‘জীবনঢুলি’র কাজ আবার কবে হবে?আগামী ১৯ জানুয়ারি। এবার কাজ করব চুকনগরে। শুনেছি, জায়গাটা নাকি খুলনা আর যশোরের মাঝামাঝি। টানা কাজ হবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আসব গাজীপুরের হোতাপাড়ায়।আপনাদের নাটকের দল প্রাচ্যনাটের কোনো নতুন খবর আছে?ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে একটি উৎসব করব, মুসলিম হলে। ওখানে দুটি নাটক করব—রাজা এবং অন্যান্য ও সার্কাস সার্কাস। এরপর মার্চ মাসে বড় উৎসব করব ঢাকায়।