ঠুমরি শোনালেন প্রিয়াঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমিতে গতকাল ঠুমরি শোনালেন নজরুলসংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। সন্ধ্যায় চিত্রশালার গ্যালারিতে ছিল তাঁর চতুর্থ অ্যালবাম ঠুমরি ভলিউম-১-এর মোড়ক উন্মোচন। শাস্ত্রীয় গান নিয়ে সিডিটির মোড়ক খোলার আয়োজনে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও শিল্পী খায়রুল আনাম শাকিল।
আরেফিন সিদ্দিক বলেন, সংস্কৃতি ও সংগীত দিয়েই চারপাশের অস্থিরতা নিরসন করতে হবে। প্রিয়াঙ্কা নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদেরও এ কাজগুলো উপকৃত করবে। প্রিয়াঙ্কা নতুন অ্যালবাম থেকে দুটিসহ বেশ কয়েকটি ঠুমরি ও বাংলা গান গেয়ে শোনান।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন ও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের কর্ণধার নাজমূল হক ভূঁইয়া।