ঠোঙা বানিয়ে দিন কাটে সঞ্জয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহারাষ্ট্রের পুনের ইয়েরাওয়াড়া কারাগারে এখন বিভিন্ন আকারের ঠোঙা বানিয়ে দিন কাটান বলিউডের তারকা সঞ্জয় দত্ত। আর এ কাজের জন্য তাঁর প্রতিদিন পাওয়ার কথা ২৫ থেকে ৪০ রুপি। জানা গেছে, ২৫ রুপি রোজগার করতেই নাকি তিনি হিমশিম খাচ্ছেন। ইয়েরাওয়াড়া কারাগারের সুপার যোগেশ দেশাই বলেছেন, ঠোঙা বানানোর কাজ সঞ্জয় এখনো পুরোপুরি রপ্ত করতে পারেননি। ধীরগতিতে চলছে এই কাজ। ঠোঙা বানানোর জন্য সঞ্জয়কে সহযোগিতা করছেন একজন প্রশিক্ষক। ঠোঙা বানানোর কাজ রপ্ত হলেই সঞ্জয়কে ফাইল তৈরি ও বাঁধাইয়ের কাজ দেওয়া হবে। যোগেশ দেশাই আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে সঞ্জয়কে কারাগারে রান্নাঘরের কাজ দেওয়া হয়নি। ১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণ মামলায় বেআইনিভাবে অস্ত্র রাখার দায়ে সঞ্জয়ের কারাদণ্ড হয়।