ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কবিতাপাঠের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমির সভাকক্ষে রবীন্দ্র পুরস্কার প্রদানের পর ছিল আরেকটি আয়োজন। বাংলা একাডেমির জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কণ্ঠে ধারণ করা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতার একটি রেকর্ড তাঁর নাতি জিয়া উল হক অধ্যাপক আনিসুজ্জামান ও শামসুজ্জামান খানের হাতে তুলে দেন। ১৯২৮ সালে ফ্রান্সের প্যারিসে এটি রেকর্ড করা হয়েছিল৷ এ সময় বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক শাহিদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।