ডগলাস ক্যানসারে আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের গলায় ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাঁরা এও বলেছেন, আট সপ্তাহের চিকিৎসায় পুরোপুরি সেরে উঠবেন তিনি। ডগলাসের মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন। আর ডগলাস নিজেও সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। ফ্যাটাল অ্যাট্রাকশন, ওয়াল স্ট্রিট, বেসিক ইন্সটিংক্ট ও ট্রাফিক ছবির এই অভিনেতা অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনসের সঙ্গে ১০ বছর ধরে সংসার করছেন। এই দম্পতির ঘরে দুই সন্তান রয়েছে। ওয়েবসাইট।