ডগলাসের অবস্থা গুরুতর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী ক্যাথরিন জেটা-জোন্স ও ছেলেমেয়েদের সঙ্গে এবারের গ্রীষ্মের ছুটিটা ভালোই কাটিয়েছেন অভিনেতা মাইকেল ডগলাস (৬৫)। স্পেন ও রাশিয়ায় ঘুরে বেড়িয়েছেন তাঁরা। হই-হুল্লোড়ে দিনগুলো কীভাবে কেটে গেছে, টেরও পাননি। এমনকি শরীরে যে মরণব্যাধি বাসা বেঁধেছে, সেটা তখনো আঁচ করতে পারেননি। চিকিৎসকের কাছ থেকে যখন লাল সংকেত পেলেন, তখনো জানতেন অবস্থা ততটা গুরুতর নয়। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার পর ডগলাসের গলায় ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা বলেছিলেন, প্রথম ধাপেই রোগটা ধরা পড়েছে, তাই রক্ষা। কিন্তু এবার মাইকেল ডগলাস জানালেন অন্য কথা। গত মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে এই অভিনেতা বললেন, তাঁর অবস্থা বেশ খারাপ। রোগটা চতুর্থ স্তরে আছে। তবে সুস্থ হওয়ার ব্যাপারে এখনো তিনি আশাবাদী। ওয়েবসাইট।