ডন আর মাফিয়াদের কাছ থেকে অর্থ পেত বলিউড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও আলোচনায় ঝড় তুলেছে জুলিয়ান অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। এবার উপমহাদেশের বিভিন্ন বিষয়ে গোপন কূটনৈতিক মার্কিন তারবার্তা ফাঁস করে দিয়েছে ওয়েবসাইটটি। বাদ পড়েনি বলিউডও। এক বার্তায় দাবি করা হয়েছে, বলিউড একসময় অপরাধ জগতের ডন, মাফিয়া এমনকি রাজনীতিবিদদের কাছ থেকে কালো টাকা গ্রহণ করেছে। দাউদ ইব্রাহিমের কাছ থেকে সরাসরি অর্থ গ্রহণের কোনো আলামত মেলেনি ঠিকই, কিন্তু তিনি বেশ কয়েকটি ছবি নির্মাণে অর্থ জুগিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বলিউডে কাঁড়ি কাঁড়ি এই অর্থ গত কয়েক দশকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড থেকে এসেছে। কিন্তু ২০০০ সালের পর থেকে সে চিত্র পাল্টে গেছে। মুম্বাইয়ের তৎকালীন মার্কিন কনস্যুলেটের এক বার্তা থেকে এসব তথ্য জানা গেছে। পিটিআই।