ডাইনি চরিত্রে মেরিল স্ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ডাইনি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ। মার্কিন মঞ্চ নির্দেশক জেমস লেপিনের ‘ইনটু দ্য উডস’ মিউজিক্যাল অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে এমন চরিত্রে দেখা যাবে ‘দ্য আয়রন লেডি’খ্যাত বর্ষীয়ান এ তারকাকে। ডিজনির ব্যানারে ছবিটি পরিচালনা করবেন রব মার্শাল। ছবির গুরুত্বপূর্ণ চারটি চরিত্র সিন্ডারেলা, প্রিন্স চার্মিং, বেকার ও স্টেপমাদার চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে অ্যানা কেনড্রিক, প্যাট্রিক উইলসন, জেমস কর্ডেন ও ক্রিস্টিন ব্যারানস্কি। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। এ প্রসঙ্গে মার্কিন লেখক ও প্রযোজক ডেভিড ক্রেন জানিয়েছেন, ‘১৯৭৭ সালে “হ্যাপি এন্ড” ব্রডওয়েতে মেরিল স্ট্রিপের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল আমার। এত বছর পর আবার তাঁর মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’