ডাউনের বর্তমান সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাউন ব্যান্ডের সদস্যরা
ডাউন ব্যান্ডের সদস্যরা

ডাউন-এর বর্তমান সময় মেটাল গানের ধারার ইতিহাসে অত্যন্ত শক্তিশালী অবস্থান অর্জন করতে পেরেছে—এমন একটি দল ছিল প্যান্টেরা। যদিও এই দলটি আজ আর নেই। তবে প্যান্টেরার ভোকালিস্ট ফিল এনসেলমোর আরেক হেভিমেটাল সুপার গ্রুপ হচ্ছে ডাউন। সপ্তাহ খানেক আগে তাদের ‘ডাউন ফোর: পার্ট টু’ শীর্ষক ইপি বের হয়ে বিলবোর্ডের বিভিন্ন শীর্ষ তালিকায় অবস্থান করছে।
আজ ‘আনন্দ’ পাঠকদের সঙ্গে ডাউনের পরিচয় করানো হচ্ছে।
১৯৯১ ডাউন নামের হেভিমেটাল সুপার গ্রুপের জন্ম হয় আমেরিকার নিউ অরলিনসে। দলটির অন্যতম উদ্যোক্তা হলেন বিশ্ববিখ্যাত হেভি-থ্রাশ- গ্রুভ মেটাল দল প্যাটেরার ভোকালিস্ট ফিল এনসেলমো। দল গঠন করার পেছনে কারণ ছিল ব্ল্যাক স্যাবাথ ও সেইন্ট প্রেইটাসের প্রতি পাঁচ বন্ধু ফিল, পেপার, কার্ক, টড ও জিমির আকর্ষণ ও ভালোবাসা। তাঁরা পাঁচজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ডাউন গঠন করার পর তিনটি গান নিয়ে একটা ডেমো টেপ বের করে শ্রোতাদের কাছে নিজেদের পরিচয় গোপন করেই জানতে চাইতেন কেউ ডাউনের গান শুনেছে কি না। তখন যেসব শ্রোতা ডাউনের গান শোনেনি, তাদের কাছে তাঁরাই তাদের ডেমো টেপ হাতে হাতে পৌঁছে দিতেন। তবে তাঁরাই যে ডাউনের সদস্য—এ কথা একদম চেপে যেতেন। এভাবে তাঁরা আমেরিকায় তাঁদের গান ছড়িয়ে দেওয়া শুরু করেন এবং কিছু ছোট ছোট শহরভিত্তিক কনসার্টেও অংশ নেওয়া শুরু করেন। এমনই একটি কনসার্টে ইলেকট্রো রেকর্ডসের একজন উপস্থিত ছিলেন। তিনি ছিলেন বিচক্ষণ মানুষ। তিনি যখন জানতে পারেন, ডাউনের সদস্যরা কোনো না কোনো বিখ্যাত দলের সদস্য ছিলেন, তখন তিনি আর দেরি না করে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এভাবেই ডাউন ইলেকট্রো রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হলো। এরপর ১৯৯৫ সালে তাদের প্রথম অ্যালবাম নোলা প্রকাশ পেল এবং বিলবোর্ড ২০০-এর মধ্যে ৫৫তম স্থান দখল করে নিল। অ্যালবামটি রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা কর্তৃক প্লাটিনাম সনদপ্রাপ্ত হয়েছিল।
সংগীত সমালোচকদের কাছ থেকেও তাঁরা ইতিবাচক মন্তব্য পেতে থাকেন। অ্যালবামটির গানগুলো শুনে তাঁদের সম্পর্কে বলা হতে লাগল যে তাঁরা খুবই নিষ্ঠাবান শিল্পী, যাঁরা এই অ্যালবামে দক্ষতার সঙ্গে সৃষ্টিশীলতা ও নিষ্ঠাকে সমন্বিত করতে সক্ষম হয়েছেন। হেভিমেটাল শ্রোতাদের উচিত ডাউনের অ্যালবামটি সংগ্রহে রাখা। তাঁদের নোলা বের হওয়ার পর তাঁরা কনসার্ট করার জন্য সফরে বের হন। সফর শেষ করে তাঁরা দলের কার্যক্রম স্থগিত করে রাখেন, কেননা তাঁদের পুরোনো প্রতিষ্ঠিত ও বিখ্যাত দলগুলোতে সময় দেওয়া জরুরি হয়ে ওঠে।
১৯৯৯ সালে ডাউনের কার্যক্রম স্থগিত থাকা অবস্থাতেই টড স্ট্রেইঞ্জ দলত্যাগ করেন। তাঁর শূন্যস্থান পূরণ করতে আসেন প্যাটেরার বেইজিস্ট রেক্স ব্রডিন। এরপর ২০০২ সালে তাঁরা তাঁদের কার্যক্রম আবার চালু করেন। সে বছরেই তাঁদের দ্বিতীয় অ্যালবাম ডাউন টু এ বাসল ইন ইয়োর হেজারো রেকর্ড করে বেরও করা হয়। প্রথম অ্যালবামের মতো দ্বিতীয় অ্যালবামে তাঁরা ইতিবাচক সমালোচনা পাননি। যদিও তা বিলবোর্ড ২০০-এর মধ্যে ৪৪তম স্থানে ছিল।
অ্যালবামটি প্রচার করার জন্য তাঁরা আজফেস্টের দ্বিতীয় মঞ্চে কনসার্ট করেন। এরপর তাঁরা আবার দলের কার্যক্রম স্থগিত রাখেন।
২০০৬ সালে তাঁরা ডয়ার্নাব ব্রাদার্স রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আবারও কার্যক্রম শুরু করেন। এক বছরের বেশি সময় ব্যয় করে তাঁরা ডাউন থ্রি: ওভার দ্য আন্ডার শীর্ষক তৃতীয় অ্যালবামের কাজ শেষ করেন। সেখানে গানের মূল ভাব ছিল বাস্তব জীবনের অভিজ্ঞতা। ব্যারেটরা নামক বিশ্ববিখ্যাত দলের ভাঙ্গন ও প্যাটেরার সাবেক গিটারিস্ট ডাইমব্যাগ জারেলের খুন হওয়া, প্রাকৃতিক দুর্যোগ হারিকেন ক্যাটরিনার প্রতি তাঁদের ক্ষোভ, এনসেলমোর মাদকাসক্তি থেকে মুক্তির পরবর্তী জীবন উঠে আসে তাঁদের গানের কথায়। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর মধ্যে ২৬তম স্থান দখল করে। সমালোচকেরা ইতিবাচক সমালোচনা করেন। তৃতীয় অ্যালবামের পর ২০১১ সালে শারীরিক অসুস্থতার কারণে রেক্স ব্রাউন আর কোনো কনসার্টে ডাউনের সঙ্গে মঞ্চে ওঠেননি। তাঁর জায়গায় প্যাট ব্রুডার্স বেইজিস্ট হিসেবে আছেন।
ডাউন মূলত হেভিমেটাল ও স্লাজ মেটাল ধাঁচের গান করে।

ডাউনের যত অ্যালবাম
নোলা (১৯৯৫)
ডাউন টু: এ বাসল ইন ইয়োর হেজরো (২০০২)
ডাউন থ্রি: ওভার দ্য আন্ডার (২০০৭)
ডাউন ফোর: পার্ট ওয়ান-দ্য পার্পল ইপি (২০১২)
ডাউন ফোর: পার্ট টু ইগি (২০১৪)

এ ছাড়া তারা একটি লাইভ অ্যালবাম বের করে:
ডায়েরি অব এ ম্যাত ব্যান্ড: ইউরোপ ইন দ্য ইয়ার অব ফোর (২০১০)

ডাউনের বর্তমান সদস্য
ফিল এনসেলমো—ভোকালস, গিটার (১৯৯১-বর্তমান)
পেপার কিনাল—গিটার (১৯৯১-বর্তমান)
জিমি বাওয়ার—ড্রামস (১৯৯১-বর্তমান)
প্যাটরির ব্রুডার্স—বেজ (২০১১-বর্তমান)
রবি ল্যান্ডগ্রাফ—গিটার (২০১৩-বর্তমান)
যেসব হেভিমেটালভক্ত ডাউনের গান এখনো শোনেননি, তাঁরা অবশ্যই শুনবেন।
মনোয়ারুল হক