ডাকাতিয়া বাঁশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে আজ বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ডাকাতিয়া বাঁশি। লিখেছেন ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, তিশা, তৌকীর আহমেদ প্রমুখ।
আলাল আর দুলাল দুই বন্ধু। তাদের ভয়ে গ্রামের সবাই অতিষ্ঠ! তারা দুজনই দুর্ধর্ষ ডাকাত। কেউ তাদের কিছু করতে পারে না। কিন্তু চোরের দশ দিন কি গেরস্তের এক দিন। সালাম তালুকদারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে আলাল; দুলালসহ অন্যরা পালিয়ে যায়। বিচারে আলালের ২০ বছরের কারাদণ্ড হয়। কারাগারে যাওয়ার পর নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয় আলাল।