ডাকাতের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বেচারাম দেউড়ির এক বাসায় ডাকাতের মুখোমুখি হলেন সারিকা। ডাকাতের চেহারা আর কালো পোশাক দেখে আঁতকে ওঠেন তিনি। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের মঙ্গলবার। সারিকা জানান, জমিদার মৌলভি আবুল খায়রাত মোহাম্মদ জামিনদারের বাড়িতে ওই দিন রাতে একটি নাটকের শুটিং হয়। নাম মহারাজ। ওই নাটকেই ডাকাতের মুখোমুখি হতে হয় তাঁকে।সারিকা বললেন, ঈদের আগের রাতে সৈয়দ মঞ্জিলে ডাকাত মহারাজ এসেছে। এই পরিবারের লোকজন মহারাজকে বাধা দেওয়ার বদলে হঠাৎ তার গুণমুগ্ধ হয়ে ওঠে। নিজেদের একঘেয়ে ক্লান্তিকর জীবনে একটা চাঞ্চল্যকর ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পায় সবাই। সারা রাত ঘটে যায় নানা মজার ঘটনা।মহরাজ নাটকটি মুনীর চৌধুরী লিখেছিলেন মঞ্চের জন্য। মঞ্চে নাটকটির প্রদর্শনীও হয়েছে। এবার টিভির জন্য নাটকটি তৈরি করেছেন আশরাফী মিঠু। মূল গল্প ও সংলাপ ঠিক রেখে টিভি নাট্যরূপ দিয়েছেন শুভাশীষ সিনহা।সারিকা বললেন, ‘আমি এ পর্যন্ত যে নাটকগুলোতে কাজ করেছি, মহারাজ তা থেকে একেবারেই আলাদা। নাটকটি এক রাতের গল্প নিয়ে। তাই বারবার পোশাক পরিবর্তনের কোনো ঝামেলা ছিল না। এক পোশাকেই পুরো নাটকের কাজ করেছি।’নাটকে ‘মহারাজ’ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।আশরাফী মিঠু জানান, নাটকটি তিনি তৈরি করেছেন ঈদের জন্য।