ডালিয়া আহমেদের আবৃত্তি অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি তোমায় ভালোবাসি’ শিরোনামে ডালিয়া আহমেদের আবৃত্তির অনুষ্ঠান হবে ২২ ফেব্রুয়ারি। ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে আবৃত্তি অনুষ্ঠান। ডালিয়া আহমেদ জানিয়েছেন, ‘আমরা যুদ্ধবিরোধী। সেই আঙ্গিকেই আবৃত্তি অনুষ্ঠানটি সাজানো হয়েছে।’জানা গেছে, অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, জার্মান, চাকমা, পর্তুগিজ, ফরাসি ও জাপানি ভাষায় কবিতা পাঠ করা হবে। ডালিয়া আহমেদকে চাকমা ও অন্যান্য ভাষার জন্য তিনজন আবৃত্তিশিল্পী সহযোগিতা করবেন। ডালিয়া আহমেদ সেসব ভাষার কবিতা বাংলায় অনুবাদ করে পাঠ করবেন। প্রায় দেড় ঘণ্টার এ কবিতা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।