ডায়ানা হওয়া কঠিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার হূদয়ের রানি তিনি। সেই প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করাটা তো একটু কঠিন হবেই। নাওমি ওয়াটসেরও তা-ই মনে হয়। ডেইলি মেইল পত্রিকাকে তিনি বলেন, ‘প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করাটাই আমার সবচেয়ে কঠিন কাজ। আমি তাঁকে অনুকরণ করতে চাই না। সেটা হবে সবচেয়ে খারাপ। আমি তাঁকে মূর্ত করতে চাই।’আগামী বছর মুক্তি পাবে ডায়ানা নামের এই ছবি। পাকিস্তানি চিকিৎসক হাসনাত খানের সঙ্গে ডায়ানার প্রেমের সম্পর্ক তুলে ধরা হবে ছবিতে। হাসনাতের চরিত্রে অভিনয় করছেন নভিন অ্যান্ড্রুজ। এএনআই।